দিনাজপুরের হিলিতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

সারা দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের হিলিতে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) বেলা ১১টায় আলীহাট এবং বোয়ালদাড় ইউনিয়ন পরিষদে এই কর্মসূচির শুভ সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, আলীহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান, বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিমুল হোসেন সহ আরও অনেকে।

এই কর্মসূচির আওতায় প্রতিটি ইউনিয়নে ৯ হাজার করে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হবে।