এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ১ হাজার ৯৩৭ পরীক্ষার্থী

এইচএসসি পরীক্ষার প্রথম দিনের কার্যক্রম শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রকের তথ্য অনুযায়ী, সারাদেশে প্রথম দিনের পরীক্ষায় মোট ১ হাজার ৯৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ঠাকুরগাঁও জেলার একটি কেন্দ্রে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে বহিষ্কারের এই ঘটনাটি ছাড়া দেশের অন্য কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।