চুক্তি সত্ত্বেও লেবাননে দীর্ঘস্থায়ী উপস্থিতির প্রস্তুতি নিচ্ছে ইসরাইল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সকল রণাঙ্গনে যুদ্ধ বন্ধের বিষয়ে একটি চুক্তি নিয়ে সমঝোতা হলেও ইসরাইলি সেনাবাহিনী লেবাননে তাদের দীর্ঘস্থায়ী উপস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। একই সময়ে, উত্তর ইসরাইলের দিকে গোলাবর্ষণ এবং দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে।