সালমান শাহের দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ আদালতের
প্রায় তিন দশক পর চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য তার দেহাবশেষ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন আদালত।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে এই সংক্রান্ত আদেশ প্রদান করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত গ্রহণ করেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্বাহী…
