গাজীপুরের কালীগঞ্জে আড়াই বছর বয়সী এক শিশুকে পানিভর্তি বালতিতে চুবিয়ে হত্যার অভিযোগ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনার পর অভিযুক্ত এক কিশোরী নিজেই থানায় উপস্থিত হয়ে হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২০ জুন) দুপুরে ইসরাত জাহান শীম (১৪) নামের ওই কিশোরী কালীগঞ্জ থানায় আসে। সেখানে ডিউটি অফিসারের কাছে সে দাবি করে, “আমি শিশু আরিশাকে বালতির পানিতে চুবিয়ে মেরেছি, আমাকে হাজতে ভরেন।” এই স্বীকারোক্তির পর পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
