খুলনায় বিশেষ অভিযানে ‘গ্রেনেড বাবু’র দুই সহযোগীসহ ৫৯ জন গ্রেপ্তার

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) খুলনা নগরে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক কারবার এবং চাঁদাবাজি দমনের লক্ষ্যে একটি বিশেষ যৌথ অভিযান শুরু করেছে। এই অভিযানের অংশ হিসেবে গত শুক্রবার (৫ জুন) মহানগরীর বিভিন্ন এলাকা থেকে নানা অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

কেএমপি সূত্রে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে চিহ্নিত সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র দুই সহযোগী হিসেবে পরিচিত কসাই লিটন ও রিফাতও রয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত