বন্ধুত্বের ‘ম্যাজিক্যাল মোমেন্টস’ ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো

বিশ্ব বন্ধুত্ব দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত ‘ম্যাজিক্যাল মোমেন্টস উইথ ফ্রেন্ডস’ ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার হস্তান্তর করা হয়। প্রাণ মিল্ক ড্রিংকের সৌজন্যে এবং প্রথম আলো ডটকমের আয়োজনে এই ক্যাম্পেইনটি পরিচালিত হয়েছিল।

ক্যাম্পেইনের বিজয়ী ১০ জনের প্রত্যেকেই উপহার হিসেবে পেয়েছেন একটি করে স্মার্ট ওয়াচ এবং প্রাণ মিল্ক ড্রিংকের একটি গিফট বক্স। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন এবং প্রাণ ডেইরি লিমিটেডের উপমহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং সৈয়দ মুস্তাইন কাদের।

পুরস্কারপ্রাপ্ত ১০ বিজয়ী হলেন ঢাকার সৈয়দ রাহাত হোসেন, আফসানা মিমি, তাসলিমা খান, মেহজাবিন স্নিগ্ধা, সাকিব মাহমুদ, তানজিলা কামাল ও জান্নাত খান, কিশোরগঞ্জের সৈয়দা তাওসিয়া হোসেন, রাজবাড়ীর আসিফ আবির খান এবং চট্টগ্রামের তানজিনা হোসেন।

অনুষ্ঠানে শওকত হোসেন বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, বন্ধুত্ব মানে একে অন্যের পাশে থাকা এবং প্রয়োজনে এগিয়ে আসা। প্রাণের সঙ্গে প্রথম আলোর বন্ধুত্ব দীর্ঘদিনের উল্লেখ করে তিনি বলেন, প্রাণের পণ্য প্রায় প্রতিটি ঘরেই থাকে। প্রাণ ডেইরি লিমিটেডের সৈয়দ মুস্তাইন কাদের বলেন, বন্ধুত্ব যেমন বৈচিত্র্যময়, প্রাণ মিল্ক ড্রিংকেও রয়েছে তেমনি বিভিন্ন স্বাদ। নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপনের উদ্দেশ্যেই এই ক্যাম্পেইনটি হাতে নেওয়া হয়েছিল।

ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা বন্ধুদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের ভিডিও তৈরি করে জমা দিয়েছিলেন। সর্বোচ্চ এক মিনিট ব্যাপ্তির ভিডিওতে প্রাণ মিল্ক ড্রিংকের জিঙ্গেল মিউজিক ব্যবহারের পাশাপাশি পণ্য কেনা বা পান করার দৃশ্য অন্তর্ভুক্ত ছিল। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত আফসানা মিমি জানান, স্বামী ও বন্ধুদের সঙ্গে কাটানো আড্ডার ভাবনা থেকেই তিনি ভিডিওটি তৈরি করেছিলেন। আরেক বিজয়ী সৈয়দ রাহাত হোসেন জানান, তাঁর স্ত্রী বাসায় বাদাম ও দুধ দিয়ে যে পানীয় তৈরি করেন, সেই অভিজ্ঞতায় অনুপ্রাণিত হয়েই তারা প্রাণ মিল্ক ড্রিংকের গল্প ভিডিওতে তুলে ধরেছিলেন।

অনুষ্ঠানে প্রাণ ডেইরি লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার ফজলে এলাহী, প্রাণ-আরএফএল গ্রুপের ডিজিটাল মিডিয়া ম্যানেজার আসিফ ইকবাল, প্রথম আলোর ডিজিটাল মার্কেটিং লিড মেহবুব জাবেদ ও সহকারী ব্যবস্থাপক শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী মহাব্যবস্থাপক (ডিজিটাল কনটেন্ট) খায়রুল বাবুই।

কন্টেন্ট: সংগৃহীত