বিশ্বকাপ ফাইনালে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন মেসি

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেন-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে যত নাটকীয়তা হয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ঘটেছিল খেলোয়াড়রা মাঠে নামারও আগে। আর এই ঘটনার কেন্দ্রে ছিলেন খোদ লিওনেল মেসি। তার সেই সময়ের একটি বক্তব্যই এখন নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে।

আর্জেন্টিনার ফাইনাল হারের ১২ ঘণ্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ম্যাচ শুরুর আগে টানেলে দাঁড়িয়ে দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে মেসি বলছেন, 'চলো ছেলেরা, সবাই শান্ত থাকো। মূল বিষয় হলো আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে।'

এই বক্তব্যের প্রেক্ষাপট নিয়ে ফুটবল বিশ্বে বিভিন্ন ধারণা তৈরি হয়েছে। স্প্যানিশ খেলোয়াড় রদ্রি বলেছিলেন, 'এটা সত্য যে শেষ কিছু ম্যাচে আমরা দেখেছি যে বেশ কিছু কাজ কোনো শাস্তি ছাড়াই করতে দেওয়া হয়েছে। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচে, দলটা অনেক চিহ্ন রেখে যায়, যা ফুটবলে হতে দেওয়া উচিত নয়, বড় টুর্নামেন্টে তো আরও আগে নয়। কারণ এটা আপনাকে নাড়িয়ে দিতে পারে, হতাশ করে দিতে পারে।'

ধারণা করা হচ্ছে, রদ্রির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই মেসি আর্জেন্টিনা দলকে শান্ত থাকতে বলেছিলেন। যদিও মাঠে আর্জেন্টিনা সেই শান্ত ভাব বজায় রাখতে ব্যর্থ হয়েছিল। ম্যাচে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখেছিলেন, যার খেসারত হিসেবে আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যায়। এরপর ম্যাচ শেষে গাভিকে মারধরের ঘটনায় আরও একজন খেলোয়াড় লাল কার্ড দেখেন।

কন্টেন্ট: সংগৃহীত