বিদ্যুৎ বিলের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে নানা অভিযোগ ও অসন্তোষ দেখা দিয়েছে। এই পরিস্থিতির মধ্যেই এবার একই ধরনের অভিযোগ তুললেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
ফেসবুকে মিজানুর রহমান আজহারী লিখেছেন, ‘হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ বিলও বেড়েছে অস্বাভাবিকভাবে। পরিচিত অনেকেরই একই অভিযোগ।’ তিনি আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
আজ বিকেল ৩টা ১০ মিনিটে ফেসবুকে পোস্টটি দেওয়ার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত পোস্টটিতে ১ লাখ ৭০ হাজার রিঅ্যাকশন পড়েছে। এছাড়া এই সময়ের মধ্যে পোস্টটিতে ৮ হাজারের বেশি মন্তব্য পড়েছে এবং ৪ হাজারের বেশিবার শেয়ার হয়েছে।
কন্টেন্ট: সংগৃহীত

