চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দেওপাড়া রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় আবুল কালাম আজাদ ওরফে টিমন নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরবেলা এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত টিমন নাচোল উপজেলার বান্দ্রা গ্রামের মহিবুর রহমানের ছেলে।
আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ভোর সাড়ে ৬টার দিকে টিমন পাওয়ার টিলার চালিয়ে দেওপাড়া রেলক্রসিং অতিক্রম করছিলেন। এ সময় রহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘মহানন্দা এক্সপ্রেস’ ট্রেনটি ওই পাওয়ার টিলারকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই টিমন মৃত্যুবরণ করেন।
ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
কন্টেন্ট: সংগৃহীত

