হাজারো নেতাকর্মী নিয়ে ছাত্রলীগের মিছিল, সরে গেল পুলিশ

নোয়াখালী সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মীরা এক বিশাল মিছিল বের করেছেন। মিছিলে অংশগ্রহণকারীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করে ঘটনাস্থলে উপস্থিত সুধারাম থানা পুলিশ সদস্যরা সেখান থেকে সরে যেতে বাধ্য হন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট বাজারে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের ‘সন্ত্রাস ও চাঁদাবাজির’ বিরুদ্ধে এই মিছিলটি বের করা হয়েছিল।