আল-জাজিরাকে নিষিদ্ধের পথে পাকিস্তান, দেশজুড়ে প্রবেশে বাধা

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে পাকিস্তান নিষিদ্ধ ঘোষণা করেছে বলে বিভিন্ন সংবাদে উঠে এসেছে। মূলত আজাদ কাশ্মিরে নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতা এবং সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে ‘হলুদ সাংবাদিকতা’ করার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

যদিও ইসলামাবাদ থেকে এখনও পর্যন্ত আল-জাজিরা নিষিদ্ধের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে পাকিস্তানজুড়ে সাধারণ ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেছেন যে, তারা আল-জাজিরার ইংরেজি ভাষার ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক বিরোধী দলের নেতা, অধিকারকর্মী এবং সাধারণ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা দাবি করছেন যে, মুজাফফরাবাদ থেকে আল-জাজিরার সংবাদ প্রচারের প্রতিক্রিয়া হিসেবেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওই প্রতিবেদনগুলোতে মূলত নির্বাচনকালীন অস্থিরতা এবং ওই অঞ্চলের বেসামরিক নাগরিকদের ওপর নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত