ঢাকার পল্লবীতে হত্যার শিকার রামিসার বাসার পাশের বাড়ি থেকে পাঁচ বছর বয়সী ইব্রাহিম নামের এক শিশু নিখোঁজ হয়েছে। চার দিনেও তার কোনো হদিস মেলেনি।
অভিভাবকরা অভিযোগ করেছেন, নিখোঁজ হওয়ার আগে বাড়ির মালিকের ছেলেকে শিশুটির আশপাশে দেখা গিয়েছিল। এ বিষয়ে শনিবার (৬ জুন) পল্লবী থানায় মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বাড়িওয়ালার ছেলের জড়িত থাকার বিষয়ে তাদের কাছে এখনো প্রমাণ নেই। ইব্রাহিমের বাবা ফুসকা বিক্রেতা এবং সে তিন সন্তানের মধ্যে কনিষ্ঠ।
কন্টেন্ট: সংগৃহীত
