পিরোজপুরে অটোরিকশা চালক হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

পিরোজপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চালক সাব্বির সিকদার (২৬) হত্যা মামলার আসামি মো. মাসুদ খান (৩৯)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (১ জুলাই) বিকেলে রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৮ বরিশাল এবং র‍্যাব-৩ ঢাকার একটি যৌথ অভিযানে তাকে আটক করা সম্ভব হয়। গ্রেপ্তারকৃত মাসুদ খানের বাড়ি পিরোজপুর সদর উপজেলার ওদনকাঠি গ্রামে এবং তিনি মৃত মতিউর রহমানের ছেলে।

র‍্যাব জানায়, ২০২৫ সালের ২০ মার্চ পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি গ্রামের নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন সাব্বির সিকদার। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে ২১ মার্চ সকালে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠি গ্রামের একটি স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।