বিশ্বকাপ মিশনে পয়েন্ট হারাল পর্তুগাল, কঙ্গোর সাথে ১-১ ড্র

বিশ্বকাপ ফুটবলে নিজেদের অভিযান শুরুটা ভালো করতে পারেনি পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বাধীন দলটি তাদের প্রথম ম্যাচেই পয়েন্ট হারিয়েছে। ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে ইউরোপের এই ফুটবল পরাশক্তি।

ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে পর্তুগাল আধিপত্য দেখালেও, তারা প্রথমে এগিয়ে গিয়েও সেই লিড ধরে রাখতে ব্যর্থ হয়। এর ফলে রোনালদো অ্যান্ড কোম্পানিকে ডিআর কঙ্গোর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে।