মেক্সিকোর পুয়ের্তো মাদেরোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় মৎস্যজীবী শহর ও বন্দর পুয়ের্তো মাদেরোতে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৭ জুলাই) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। শহরটি গুয়াতেমালা সীমান্ত থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত।

ইউএসজিএস আরও জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে নিকটবর্তী প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কিছু অংশে সুনামির ঝুঁকি তৈরি হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে অবস্থিত উপকূলীয় এলাকাগুলোতে বিপজ্জনক সুনামি ঢেউ আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি।

কন্টেন্ট: সংগৃহীত