প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনের সময়সূচি পরিবর্তন

By ~ June 1, 2026 ~ 1 min read

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত সময় অনুযায়ী দুপুর ১২টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, এটি এখন সোমবার (১ জুন) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। ঈদ উপলক্ষে সরকারের গৃহীত বিভিন্ন বিষয় নিয়ে এই সম্মেলনে আলোচনা করা হবে।

X

Stay tuned

Subscribe to our newsletter for updates, tutorials, and stories.