বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক ও প্রতারণার অভিযোগে ভারতীয় অভিনেতা সৌরভ গুর্জারের বিরুদ্ধে হায়দরাবাদের গাছিবাউলি থানায় মামলা দায়ের করা হয়। মামলার ভিত্তিতে মুম্বই বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেছে হায়দরাবাদ পুলিশ।
অভিনয়ের পাশাপাশি রেসলিংয়ে পরিচিত মুখ সৌরভ। স্টার প্লাসের ‘মহাভারত’ ধারাবাহিকে ভীমের চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। এছাড়া অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাতেও দেখা গেছে তাকে।

