পিএসসিতে চার নতুন সদস্য নিয়োগ দিল সরকার

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন করে চারজন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত চারজন হলেন মো. নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, মো. ফেরদৌস হোসেন ও ইয়াসমিন গফুর। সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি জনস্বার্থে তাদের বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিয়োগের শর্তাবলি সম্পর্কে প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী তারা দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী ৫ বছর মেয়াদে পিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে এই সময়ের মধ্যে যদি কারো বয়স ৬৫ বছর পূর্ণ হয়, তবে সেই বয়স পূর্ণ হওয়ার তারিখ থেকেই তাদের মেয়াদ শেষ হবে।

কন্টেন্ট: সংগৃহীত