রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও গলা কেটে হত্যার মামলার রায় শুনতে আদালতে উপস্থিত হয়েছিলেন তার বাবা আব্দুল হান্নান মোল্লা। এই মামলার রায় ঘোষণার দিন তিনি আদালতে এসেছিলেন।
গত রোববার (৭ জুন) সকালে ঢাকা মহানগর আদালত প্রাঙ্গণে তাকে দেখা যায়। এ সময় বহুল আলোচিত এই মামলার রায়কে ঘিরে উৎসুক জনতার উপস্থিতি ছিল লক্ষণীয়। বেলা ১১টার দিকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন-এর এজলাসে মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানাকে হাজির করা হয়।
কন্টেন্ট: সংগৃহীত
