আগস্টের প্রথম ৫ দিনে দেশে এলো ৬০২ মিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্ট মাসের প্রথম ৫ দিনেই দেশে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ৬০২ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৭ হাজার ৩৪৪ কোটি ৪০ লাখ টাকা। বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে সদ্য বিদায়ী জুলাই মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে প্রায় ২৮৬ কোটি ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছিল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ছিল প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা।

অন্যদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে অর্থাৎ ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ৪৬১ বিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এই রেমিট্যান্সের পরিমাণ ছিল ২ দশমিক ৮০৬ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ, গত এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের ৫ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহে ২৩ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত