ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য উদঘাটনে প্রায় তিন দশক পর তার মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ জারি করেছেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তুলে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে এবং ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে এই গুরুত্বপূর্ণ আদেশ প্রদান করেন।
কন্টেন্ট: সংগৃহীত
