ছাত্রশিবিরের রাজনীতি ছাড়লেন সাদিক কায়েমসহ নয় কেন্দ্রীয় নেতা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েমসহ সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ের আটজন নেতা রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছেন। সোমবার (১৩ জুলাই) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ।

সংগঠন থেকে অব্যাহতি নেওয়া নেতাদের বিষয়ে এস এম ফরহাদ জানান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্তমান সেশনের ষান্মাসিকে তাদের সাংগঠনিক ছুটি দেওয়া হয়েছে।

অব্যাহতি নেওয়া নয়জন নেতার তালিকায় সাদিক কায়েম ছাড়াও রয়েছেন কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান এবং দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।