চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা বর্তমানে চরম প্রশাসনিক অস্থিরতা, সমন্বয়ের অভাব এবং জবাবদিহিতার সংকটে পড়ে কার্যত অচল অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। এই পরিস্থিতির কারণে পৌর এলাকার বাসিন্দারা তাদের প্রাপ্য মৌলিক নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
এতে করে পৌরসভার প্রায় পৌনে দুই লাখ সাধারণ মানুষ তীব্র ভোগান্তির মুখোমুখি হয়েছেন। একই সঙ্গে পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়নের কাজগুলোও মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে এবং অভ্যন্তরীণ সড়ক ব্যবস্থা ভেঙে পড়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
