দীর্ঘদিন ধরে মদ্যপ অবস্থায় নিজের বয়োবৃদ্ধা মা ও পরিবারের অন্যান্য সদস্যদের মারধর ও নির্যাতন করে আসছিলেন কামাল উদ্দিন। পারিবারিক এই নির্যাতনের বিষয়টি স্থানীয়ভাবে প্রশাসনের নজরে আনা হলে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।
অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকনের নেতৃত্বে গভীর রাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশের সহায়তায় কামাল উদ্দিনকে আটক করা হয় এবং অপরাধের দায়ে তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

