জটিল রোগে আক্রান্ত ৬ রোগীর পাশে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক

সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) অংশ হিসেবে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি গুরুতর অসুস্থ ৬ জন রোগীকে আর্থিক সহায়তা প্রদান করেছে। এই উদ্যোগের মাধ্যমে ব্যাংকটি জটিল রোগে আক্রান্তদের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে।

গত ৮ জুন, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত রোগীদের স্বজন বা মনোনীত প্রতিনিধিদের হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়। ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান এই চেক তুলে দেন।

যাদেরকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন ক্যান্সারে আক্রান্ত বরগুনার মোঃ ইয়াসীন, যশোরের মোঃ আবু তালেব ঢালী এবং টাঙ্গাইলের মোঃ আজগর আলী। এছাড়াও কিডনি রোগে আক্রান্ত গাইবান্ধার মোঃ আবদুল্লাহ সোয়াইব নূর ও হবিগঞ্জের আরিফ আফতাব এবং স্পাইনাল কর্ড সার্জারির জন্য কিশোরগঞ্জের মোঃ জাকারিয়া হোসেন এই সহায়তা পেয়েছেন।

অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকেই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানবসেবায় সক্রিয় ভূমিকা পালন করে আসছে। প্রাকৃতিক দুর্যোগ বা যেকোনো কঠিন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ব্যাংকটি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।