এইচএসসি পাসে আড়ংয়ে ৫০০ জনের চাকরির বড় সুযোগ

দেশের জনপ্রিয় পোশাক প্রস্তুতকারক ও বিপণনকারী ব্র্যান্ড আড়ং নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন আউটলেটের জন্য চুক্তিভিত্তিক ‘সেলস অ্যাসোসিয়েট’ পদে ৫০০ জন কর্মী নিয়োগ দেবে। ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে ২০ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

চাকরির সংক্ষিপ্ত বিবরণী

  • প্রতিষ্ঠানের নামআড়ং
  • পদের নামসেলস অ্যাসোসিয়েট
  • শূন্য পদের সংখ্যা৫০০টি
  • চাকরির ধরনচুক্তিভিত্তিক
  • কর্মক্ষেত্রআড়ং আউটলেট
  • প্রার্থীর যোগ্যতানারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
  • বয়সসীমা১৮ থেকে ৩২ বছর

যোগ্যতা ও অভিজ্ঞতা

  • শিক্ষাগত যোগ্যতান্যূনতম উচ্চ মাধ্যমিক (এইচএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
  • অন্যান্য দক্ষতাইনভেন্টরি বা পণ্য গণনা এবং আপ-সেল ও ক্রস-সেলে ভালো দক্ষতা থাকতে হবে।
  • অভিজ্ঞতাসংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক।

কর্মস্থল, বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা

  • কর্মস্থলবরিশাল, বগুড়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ঢাকা (সাভার), দিনাজপুর, ফরিদপুর, ফেনী, যশোর (যশোর সদর), খুলনা, কুষ্টিয়া, নোয়াখালী, রাজশাহী এবং রংপুর।
  • বেতন সীমামাসিক ১০,০০০ থেকে ১২,০০০ টাকা।
  • অন্যান্য সুযোগ-সুবিধাকোম্পানির বিদ্যমান নীতিমালা অনুযায়ী অন্যান্য আকর্ষণীয় সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের জন্য নির্ধারিত নিয়োগ বিজ্ঞপ্তির নির্দেশনা অনুসরণ করে আবেদন করতে হবে। আবেদন গ্রহণের শেষ সময় আগামী ২০ অক্টোবর ২০২৬।