শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে ফুঁসে উঠেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরা এলাকার বিএনএস সেন্টার এবং সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন পরীক্ষার্থীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১২: ১৩আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১২: ১৩