দুই বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত পিরিয়ড ক্রাইম ড্রামা সিরিজ ‘আক্কা’। ধামারাজ শেট্টি পরিচালিত ও চিত্রনাট্য রচিত এই সিরিজটি ৩০ অক্টোবর দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়। এর প্রধান চিত্রগ্রহণের কাজ ২০২৪ সালেই শেষ হয়েছিল, তবে নানা কারণে সিরিজটির মুক্তি দীর্ঘায়িত হয়। ২০২৪ সালে এর প্রধান চিত্রগ্রহণ শেষ হলেও নানা কারণে দর্শকের সামনে আসতে সময় লেগেছে।
১৯৮০-এর দশকের প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজের গল্প এগিয়েছে পেরনুরু নামের এক কাল্পনিক শহরকে ঘিরে। সিরিজটিতে মাতৃতান্ত্রিক সমাজের কঠোর নিয়ন্ত্রক ভবানীর চরিত্রে অভিনয় করেছেন কীর্তি সুরেশ। ভবানীর এই ক্ষমতার সাম্রাজ্যকে চ্যালেঞ্জ জানাতে শহরে আগমন ঘটে রাধিকা আপ্তে অভিনীত চরিত্র রুদ্রের। এই দুই প্রভাবশালী নারীর মুখোমুখি অবস্থান ঘিরেই মূলত সংঘাত ও ক্ষমতার লড়াইয়ের আবহ তৈরি হয়েছে। এ বিষয়ে মিড-ডেকে একটি সূত্র জানায়, পিরিয়ড ক্রাইম ড্রামাটির গল্প ছিল একদল সাহসী ও নির্মম নারীর জীবন ঘিরে। সেখানে মাতৃতান্ত্রিক সমাজের ওপর কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন ভবানী। তার ক্ষমতাকে চ্যালেঞ্জ জানাতে শহরে হাজির হয় বহিরাগত রুদ্র। এই চরিত্রে দেখা গেছে রাধিকা আপ্তেকে। এরপরই শুরু হয় সংঘাত ও ক্ষমতার লড়াই।
ওয়াইআরএফ এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই সিরিজে অ্যাকশন এবং সহিংসতার বিষয়টি প্রধান হয়ে উঠলেও, নির্মাণের পরবর্তী ধাপে কিছু পরিবর্তন আনা হয়। মিড-ডের একটি প্রতিবেদন অনুযায়ী, চিত্রগ্রহণের সময় বেশ কিছু দৃশ্য অনেক বেশি নিষ্ঠুর ও রক্তাক্ত মনে হওয়ায় নির্মাতারা তা পুনঃমূল্যায়ন করেন। দর্শকের অনুভূতি এবং সংবেদনশীলতার দিকটি বিবেচনা করে তারা সিরিজের সহিংসতা ও অশালীন সংলাপের মাত্রা কমিয়ে আনেন। পরে নির্মাতারা মনে করেন, কিছু দৃশ্যের নিষ্ঠুরতা কমানো প্রয়োজন।
সিরিজটির গভীরতা ও আবেগপূর্ণ দিকগুলো বজায় রেখে গল্পকে আরও সাবলীল করতে কিছু দৃশ্য নতুন করে ধারণ করা হয়। ওয়াইআরএফ ও নেটফ্লিক্স যৌথভাবে এই সম্পাদনার সিদ্ধান্ত নিয়েছিল, যাতে সিরিজের মূল আকর্ষণ ও লড়াইয়ের আবহ বজায় থাকে। এছাড়া বড় পরিসরে নির্মিত এই প্রকল্পের সৃজনশীল পরিকল্পনা বাস্তবায়নেও বেশ সময় ব্যয় হয়েছে। দীর্ঘ অপেক্ষা শেষে সিরিজটি এখন নেটফ্লিক্স দর্শকদের জন্য উন্মুক্ত হয়েছে।

