মঞ্চ, রূপালি পর্দা ও ছোট পর্দার পরিচিত মুখ অভিনেতা সমু চৌধুরী দীর্ঘদিন ধরে তীব্র মানসিক অসুস্থতায় ভুগছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বেশ কিছু বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর ভক্ত ও সহকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়। এমন পরিস্থিতে এই জ্যেষ্ঠ শিল্পীর পাশে এসে দাঁড়িয়েছে নাট্যশিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের একসময়ের দাপুটে অভিনেতা সমু চৌধুরী বর্তমানে কঠিন মানসিক অসুস্থতার মধ্য দিয়ে দিন পার করছেন।
নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলোতে সমু চৌধুরীকে অসংলগ্ন অবস্থায় বাজার, মাজার ও গানের আসরে ঘুরে বেড়াতে দেখা যায়। অনেকে তাঁর এই অসহায় পরিস্থিতিকে কনটেন্ট কিংবা বিনোদনের উপাদান হিসেবে প্রচার করায় ক্ষোভ জানান সাধারণ নেটিজেন ও তাঁর পেশাগত সহকর্মীরা। জানা গেছে, তীব্র আর্থিক সংকট ও অর্থের অভাবে তাঁর সঠিক চিকিৎসা করাতে পারছিল না পরিবার। সম্প্রতি তাঁর মা জয়নব চৌধুরীও গণমাধ্যমে ছেলের শারীরিক অবস্থা ও পরিবারের অসহায়ত্বের কথা তুলে ধরেছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, আর্থিক অনটন এবং অর্থের অভাবেই এই গুণী অভিনেতার উপযুক্ত চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না। কখনো বাজারের ভিড়ে, কখনো মাজারে আবার কখনো গানের আসরে তাঁর অসংলগ্ন উপস্থিতির ভিডিও ফেসবুকে ও ইউটিউবে ছড়িয়ে পড়ে। অনেকেই বিষয়টিকে বিনোদন বা ব্লগের উপাদান হিসেবে ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল ও তাঁর সহকর্মীরা।
পরিস্থিতি বিবেচনায় সমু চৌধুরীর সুচিকিৎসার সম্পূর্ণ দায়ভার নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে অভিনয়শিল্পী সংঘ। সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, “আমরা শুরু থেকেই সমু চৌধুরীর চিকিৎসা নিশ্চিত করতে প্রস্তুত ছিলাম, কিন্তু পরিবারের সম্মতি প্রয়োজন ছিল। গতকাল তাঁর পরিবারের পক্ষ থেকে সম্মতি পাওয়া গেছে। ইতিমধ্যেই প্রসেসিং কার্যক্রম শুরু হয়েছে। আমাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তাঁর পুরো চিকিৎসা সম্পন্ন হবে এবং যাবতীয় খরচ সংঘ বহন করবে।” কেবল তাঁর পরিবারের অনুমতির অপেক্ষায় ছিলাম।
সংগঠনটি আরও উল্লেখ করেছে, সমু চৌধুরীর এই অসুস্থতা তারা বেশ কিছুদিন ধরেই পর্যবেক্ষণ করছে। প্রায় তিন বছর আগে ময়মনসিংহের গফরগাঁওয়ে যখন তাঁর প্রথম একটি অসংলগ্ন ভিডিও ছড়িয়ে পড়েছিল, তখনও তাঁকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেসময় পারিবারিক অনিচ্ছায় চিকিৎসার ব্যবস্থা করা না গেলেও এবার পূর্ণ সম্মতি পাওয়ায় দ্রুত তাঁকে উন্নত চিকিৎসার আওতায় আনা হচ্ছে।

