অর্থ মন্ত্রণালয়ে অফিসার পদে চাকরির সুযোগ

অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (সিসিপ)-এর অধীনে অফিসার (প্রোগ্রামস) পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সেই সাথে প্রকল্প বাস্তবায়ন বা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। পদের নাম: অফিসার (প্রোগ্রামস) পদসংখ্যা: ১; পদসংখ্যা: ১। প্রকল্প বাস্তবায়ন/প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে কম্পিউটার টাইপিংয়ে দক্ষ হতে হবে। আবেদনের শর্তানুযায়ী, বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ এবং ইংরেজিতে ২৫ শব্দ টাইপিং গতি থাকতে হবে। পদটিতে আবেদন করার চূড়ান্ত সময়সীমা ৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় সব কাগজপত্রসহ আবেদনপত্রটি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনের ঠিকানা হলো: অতিরিক্ত পরিচালক ও প্রোগ্রাম ডিরেক্টর, পিআইইউ-এসআইসিআইপি (PIU-SICIP), এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট, ২৪তম ফ্লোর (২য় সংলগ্নী ভবন), বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্রটি ডাকযোগে বা সরাসরি কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে হবে।