দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে রেকর্ড অষ্টম এশিয়া কাপ শিরোপা জিতেছে ভারতীয় নারী ক্রিকেট দল। তবে ট্রফি গ্রহণের সময় মঞ্চে উপস্থিত ছিলেন না তারা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভি, যিনি একইসাথে পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় দলটি।
ম্যাচ পরবর্তী আয়োজনে এসিসির সভাপতি উপস্থিত থাকলেও ভারতীয় খেলোয়াড়রা ট্রফি নিতে এগিয়ে যাননি। এর পরিবর্তে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ও সহ-সভাপতি রাজীব শুক্লা নন্দিনী শর্মাকে ফিল্ডিং মেডেল প্রদান করেন। সাইকিয়া খেলোয়াড়দের অভিনন্দন জানালেও ভারতীয় দল ট্রফি নেয়ার আনুষ্ঠানিকতা এড়িয়ে যায়।
উল্লেখ্য, ২০২৫ সালে টি-টোয়েন্টি এশিয়া কাপ জয়ের পর ভারতীয় পুরুষ ক্রিকেট দলও একইভাবে এসিসি সভাপতির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেছিল। তৎকালীন সেই প্রোটোকল মেনেই এবার নারী দলও একই সিদ্ধান্ত নিয়েছে।

