কলকাতার ৫ম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে বাংলাদেশের তিন সিনেমা

কলকাতায় অনুষ্ঠিত হতে যাওয়া ৫ম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের ফিচার ফিল্ম প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুটি চলচ্চিত্র। এর মধ্যে পিপলু আর খান পরিচালিত ‘জয়া আর শারমিন’ এবং নুরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’ সিনেমা দুটি প্রদর্শিত হবে। এই বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের মোট ১৯টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে।

এছাড়া প্রামাণ্যচিত্র বিভাগে স্থান পেয়েছে মকবুল চৌধুরী পরিচালিত বাংলাদেশ-যুক্তরাজ্যের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘মামুন-ইন প্রেইজ অব শ্যাডোজ’। আগামী ৮ থেকে ১৩ই সেপ্টেম্বর কলকাতার নন্দনে এই চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে।