কসবায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল একজনের

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর এলাকায় ট্রাকচাপায় আলমগীর (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীরের বাড়ি নবীনগর উপজেলার নারুই গ্রামে এবং তার পিতার নাম খোরশেদ আলম। এতে ঘটনাস্থলে আলমগীর নামে একজন মারা যায়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আব্দুল হালিম জানান, মোটরসাইকেলযোগে দুইজন কুমিল্লার দিকে যাচ্ছিলেন। তিনলাখপীর এলাকায় বিপরীত দিক থেকে আসা রড বোঝাই একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়। দুর্ঘটনায় অপর আরোহী আহত হয়েছেন, তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন। পুলিশ ঘাতক ট্রাকটি হেফাজতে নিয়েছে এবং নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে। এই ঘটনায় তার সাথে থাকা অপরজন আহত হয়েছেন। তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসা দিতে নিয়ে যাওয়ায় পরিচয় জানা যায়।