চট্টগ্রাম বন্দরে পিসিটির জন্য ৪ অত্যাধুনিক ক্রেন এলো

দেশের প্রথম বিদেশি অপারেটর দ্বারা পরিচালিত চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি)-এর জন্য চারটি অত্যাধুনিক কিউ গ্যান্ট্রি ক্রেন (কিউজিসি) নিয়ে একটি বিশেষায়িত ডেক জাহাজ চট্টগ্রামে এসে পৌঁছেছে। এই ক্রেনগুলো টার্মিনালের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

‘এমভি ল্যান হাই হং ইউন’ নামের বিশেষায়িত ডেক জাহাজটি এই চারটি অত্যাধুনিক ক্রেন বহন করে এনেছে। পিসিটি পরিচালনাকারী প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরএসজিটি) প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে চীনের সানি মেরিন হেভি ইন্ডাস্ট্রি থেকে এই ক্রেনগুলো সংগ্রহ করেছে।