চ্যানেল আইয়ের ২৮ বছর পূর্তি উপলক্ষে ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত বিশেষ নাটক ‘বউ চা’ ১লা অক্টোবর বৃহস্পতিবার রাত ৮টায় চ্যানেল আইতে প্রচারিত হবে।
আল আমিন স্বপনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। অভিনয়ে আছেন মোশাররফ করিম, স্বর্ণলতা দেবনাথ, রবিনা রেজা জুঁই, জাভেদ গাজী ও সোহাগসহ আরও অনেকে।

