নয়াদিল্লিতে ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক বৈঠক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সম্প্রতি দক্ষিণ ও মধ্য এশিয়ার ১১টি দেশের মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের নিয়ে এক বিশেষ আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর আয়োজিত এই বৈঠকে মূলত ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কার্যক্রম, আঞ্চলিক অগ্রাধিকার, নিরাপত্তা এবং অর্থনৈতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করা হয়। ভারতের সংবাদ সংস্থা এএনআইয়ের তথ্য অনুযায়ী, এই গুরুত্বপূর্ণ সম্মেলনে বাংলাদেশ এবং ভারত ছাড়াও মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা অংশ নিয়েছে। এছাড়া মধ্য এশিয়ার পাঁচটি দেশ কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানরাও এ আয়োজনে উপস্থিত ছিলেন। গত কাল ২৯ সেপ্টেম্বর হয়েছে এই বৈঠক।

বৈঠকের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেছেন ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, দক্ষিণ ও মধ্য এশিয়ার সব মার্কিন রাষ্ট্রদূতকে একসঙ্গে পেয়ে তিনি আনন্দিত। এই আঞ্চলিক সম্মেলনে উপস্থিত থাকতে পেরে তিনিও সন্তোষ প্রকাশ করেন। একই আয়োজনে অংশ নেওয়া কূটনৈতিক সহকর্মীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, এ ধরণের আলোচনা আঞ্চলিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর আগে সোমবার ভারতের পাঞ্জাবের অমৃতসর সফর করেন সার্জিও গোর। সেখানে তিনি শিখ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র স্থান স্বর্ণমন্দির পরিদর্শন করেন।

বৈঠকের বিষয়ে সার্জিও গোরকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন রুবিও। নিজের এক্সবার্তায় রুবিও উল্লেখ করেন, সম্মেলনে তিনি ১১টি দেশে দায়িত্বরত মার্কিন দূত ও মিশনপ্রধানদের সঙ্গে সরাসরি কথা বলেছেন। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর আওতাধীন এসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবেই এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ভারত এবং তার প্রতিবেশী রাষ্ট্রগুলোতে মার্কিন স্বার্থ ও পলিসি সমন্বয়ের লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এসব কূটনীতিক যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি।