জাতীয় লিগে ব্যাটারদের দাপটে সুবিধাজনক অবস্থানে সিলেট ও ময়মনসিংহ

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনটি ছিল ব্যাটারদের নিয়ন্ত্রিত। বরিশালের বিপক্ষে ময়মনসিংহকে ২শ ৪৭ রানের সংগ্রহ এনে দিতে মূল ভূমিকা রেখেছেন খালিদ হাসান। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে ময়মনসিংহ; ২৬ রানেই হারায় প্রথম উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও খালিদ হাসান একপ্রান্ত আগলে ১৭৪ বলে ছয়টি চার ও এক ছক্কায় ৭৪ রান সংগ্রহ করেন। এছাড়া আবদুল মাজিদের ৩৭, আল আমিন জুনিয়রের ৫৪ ও মোসাদ্দেক হোসেনের ৪৭ রানের ইনিংস দলকে ঘুরে দাঁড়াতে সহায়তা করে। শেষদিকে ফাহিমের অপরাজিত ২৫ রানের ওপর ভর করে দিন শেষে ৮২.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ২শ ৪৭ রান তোলে ময়মনসিংহ। বরিশালের হয়ে তানভীর ইসলাম ৫৫ রানের বিনিময়ে তিনটি উইকেট শিকার করেছেন। বরিশালের বিপক্ষে ময়মনসিংহকে ২৪৭ রানের সংগ্রহ এনে দিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন খালিদ হাসান। ২৬ রানে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে।

অন্যদিকে, রাজশাহীর বিপক্ষে সিলেটে আরও বেশি দাপট দেখিয়েছে ব্যাটাররা। মজহারুল হক মাজেদের ৫০ ও অধিনায়ক জাকিরের ১০৬ বলে ৬৫ রানের পাশাপাশি দিনের সবচেয়ে উজ্জ্বল ইনিংসটি খেলেছেন আশরাফুল হাসান। তিনি ১২৩ বলে ৯টি চার ও একটি ছক্কায় ৮৩ রান করেন। এছাড়া তোফায়েল আহমেদের ৪২ এবং নাসুম আহমেদের অপরাজিত ২৪ রানের সুবাদে দিন শেষে ৭৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩শ ২৯ রান সংগ্রহ করেছে সিলেট। রাজশাহীর পক্ষে নিহাদ উজ জামান ৫১ রান খরচ করে তিন উইকেট লাভ করেছেন। দিন শেষে ৭৯ ওভারে আট উইকেটে ৩২৯ রান তুলেছে সিলেট। তবে দিনের সবচেয়ে উজ্জ্বল ইনিংসটি আশরাফুলের, ১২৩ বলে ৯ চার ও এক ছক্কায় করেন ৮৩।