রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সভায় শতাধিক নেতাকর্মী অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থেকে নেতাদের বিভিন্ন বক্তব্য শোনেন এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
মতবিনিময়কালে প্রধানমন্ত্রী ও তারেক রহমান টকশোতে অংশ নেয়া নেতাদের উদ্দেশ্যে বলেন, বিভিন্ন টকশোতে বর্তমান সরকারের বিরুদ্ধে প্রায়ই নানা ধরনের মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করা হয়। এসব অপপ্রচারের উপযুক্ত জবাব দিতে নেতাদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তারা। বিশেষ করে, যেকোনো টকশোতে যাওয়ার আগে পর্যাপ্ত তথ্য ও উপাত্ত সাথে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে, যাতে মিথ্যার বিপরীতে সঠিক ও যৌক্তিক জবাব দেয়া সম্ভব হয়। চাকরির আরও তথ্য: প্রায় এক ঘণ্টাব্যাপী এই মতবিনিময়ে ১০০ জনের অধিক নেতৃবৃন্দ অংশ নেন।

