ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক সালাম, সদস্য সচিব রবিন

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। রোববারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলটির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, বীরমুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কমিটিতে আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।