ঠাকুরগাঁওয়ে চায়ের দোকানের আড়ালে মাদক ব্যবসা: আটক দুই ভাইবোন

ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর হাজি পাড়া এলাকায় ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে। বুধবার রাতে পরিচালিত এই অভিযানে মোসাঃ বাবলি (২৬) ও মোঃ রুবেল রানা (৩২) নামে আপন দুই ভাইবোনকে গ্রেফতার করা হয়। তাদের বাবা ছোট বাবু এবং মা মোসাঃ মেরিনা বেগম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে নিজেদের চায়ের দোকানের আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

অভিযানের সময় আসামি বাবলির চুলের খোপার ভেতর থেকে ২২ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এছাড়া মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৮০০ টাকাও উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি রুবেল রানার বিরুদ্ধে মাদকসহ মোট ১১টি মামলা রয়েছে। ৬ নভেম্বর বুধবার রাতে ডিবি পুলিশের অভিযানে বাবলী ও রুবেল নামের আপন দুই ভাইবোন কে ২২ পিচ ইয়াবা ও মাদক বিক্রয় এর ১৪,৮০০ টাকা সহ গ্রেফতার করা হয়েছে। মামলার কার্য্যক্রম প্রক্রিয়াধীন আছে, এছারাও আসামী রুবেলের বিরুদ্ধে মাদক সহ মোট ১১ টি মামলা রয়েছে।

ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এ টি এম গোলাম রসুল জানান, জেলা পুলিশ সুপার মো: বেলাল হোসেনের নির্দেশনায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও রোড এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এই দুই ভাইবোনকে আটক করা হয়। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।