ডিসেম্বরে আসছে ৭ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের বড় বিজ্ঞপ্তি

দেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও সুসংহত ও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রায় ৭ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট তথ্যানুযায়ী, এর মধ্যে প্রায় ৫ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট এবং প্রায় ২ হাজার ফার্মাসিস্ট নিয়োগের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে প্রায় ১০ হাজার পদে এই বৃহৎ নিয়োগ বিজ্ঞপ্তি চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশ করা হতে পারে। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ: আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম দেখুন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক জালাল উদ্দিন মোহাম্মদ রুমি জানান, বিদ্যমান ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) তথ্যে কারিগরি ত্রুটির কারণে অসংগতি থাকায় শূন্য পদের প্রকৃত সংখ্যা নিরূপণে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে সরাসরি হালনাগাদ তথ্য সংগ্রহ করা হয়েছে। এই তথ্যগুলো পাওয়ার পর সমন্বয় করে নিয়োগের চূড়ান্ত চাহিদা নির্ধারণ করা হবে।

অধ্যাপক রুমি আরও জানান, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে হিসাব সহকারী, হিসাবরক্ষক ও অফিস সহকারীসহ প্রায় ১৫০ জন কর্মী নিয়োগের প্রস্তুতিও প্রায় সম্পন্ন। আগামী দুই সপ্তাহের মধ্যেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে। এছাড়া জেলা পর্যায়ে স্বাস্থ্য সহকারী নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে কিছু জেলায় আইনি জটিলতা বা মামলা বিচারাধীন থাকায় নিয়োগ কার্যক্রমে কিছুটা বিলম্ব ঘটছে।

১১ থেকে ২০তম গ্রেডের নন-মেডিক্যাল পদগুলোতে নিয়োগের লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে স্বাস্থ্য অধিদপ্তর, সরকারি কর্ম কমিশন (পিএসসি), জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এবং সদস্য সচিবের দায়িত্বে থাকবেন উপপরিচালক (প্রশাসন)। এই কমিটি পরীক্ষার যাবতীয় নীতিমালা প্রণয়ন করবে এবং পিএসসির মানদণ্ড অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। বেপজায় ৩৩২ পদে সরকারি চাকরির সুযোগ, আবেদন অনলাইনে। যুক্তরাজ্যে ২৪ স্নাতকের একজন নিয়েছেন বেকার ভাতা, অক্সফোর্ড–কেমব্রিজের কি অবস্থা।

অধ্যাপক রুমি আরও জানান, বিসিএস ক্যাডারের চিকিৎসক, অর্থাৎ মেডিক্যাল ও ডেন্টাল স্নাতক পর্যায়ের চিকিৎসকদের নিয়োগ প্রক্রিয়া পিএসসির মাধ্যমেই সম্পন্ন হয়। পাশাপাশি ৭ম ও ৯ম গ্রেডের নির্দিষ্ট কিছু নন-মেডিক্যাল পদও এই কমিশনের মাধ্যমেই পূরণ করা হয়ে থাকে। এছাড়া কেন্দ্রীয় যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থার (টিইএমও) কার্যক্রম এবং বিভাগীয় পর্যায়ের দপ্তরগুলোর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি নতুন উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরির কাজও বর্তমানে চলমান রয়েছে।