ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী শ্বেতা তিওয়ারী

জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারী বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ‘কসৌটি জিন্দেগি কি’ খ্যাত এই অভিনেত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করছেন।

এদিকে, বৃহস্পতিবার থেকে প্রাইম ভিডিওতে শুরু হওয়া রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটর্স’-এর দ্বিতীয় সিজনে ২১ জন প্রতিযোগীর একজন হিসেবে শ্বেতার অংশ নেওয়ার কথা ছিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন করণ জোহর। শো শুরুর আগে থেকেই তার অংশগ্রহণ নিয়ে ভক্তদের মধ্যে সংশয় ছিল। অনুষ্ঠানটির প্রচারমূলক একটি ভিডিওতে শ্বেতা তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা শেয়ার করে জানান, তিনি খুব সহজেই তার স্বামীর প্রতারণার বিষয়টি ধরতে পেরেছিলেন। তার এই মন্তব্য ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

শ্বেতার এই মন্তব্যের কয়েক দিন আগেই তার সাবেক স্বামী রাজা চৌধুরীর একটি সাক্ষাৎকার প্রকাশ্যে আসে। সেখানে রাজা শ্বেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে দাবি করেন যে, তাদের দাম্পত্য জীবনে থাকাকালীন শ্বেতার একাধিক সম্পর্ক ছিল। এমনকি অভিনেতা সিজান খানের সঙ্গেও শ্বেতা সম্পর্কে জড়িয়েছিলেন বলে রাজা অভিযোগ করেন। রাজা দাবি করেন, এতদিন তিনি এসব বিষয়ে নীরব থাকলেও, এই সময়ের মধ্যে তাকেই বারবার বিভিন্ন অভিযোগের মুখোমুখি হতে হয়েছে।

করণ জোহরের সঞ্চালনায় এ রিয়্যালিটি শোর ২১ প্রতিযোগীর মধ্যে রয়েছেন তিনি।

অভিনেত্রী সেখানে জানিয়েছেন – তিনি নাকি অনায়াসেই স্বামীর প্রতারণা ধরে ফেলেছিলেন।

অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়ে দ্রুত সুস্থ হয়ে ফেরার প্রার্থনা করেছেন।

অনুষ্ঠান শুরু হওয়ার আগেই তার উপস্থিতি নিয়ে তৈরি হয়েছিল সংশয়।