তিন বছর পর প্রকাশ্যে এলো ঈশানের নতুন গান ‘ধূপ’

সংগীতশিল্পী ঈশান মজুমদারের নতুন গান ‘ধূপ’ মুক্তি পেয়েছে ‘ঈশান এর গান’ ইউটিউব চ্যানেলে। মা হারানোর পর এক মেয়ের যন্ত্রণা ও প্রিয়জনের স্মৃতিকে কেন্দ্র করে গানটি তৈরি করা হয়েছে। এর কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী নিজেই এবং সংগীতায়োজন করেছেন দীপ্র আহমেদ।

ঈশান জানান, গানটি তিন বছর আগে রেকর্ড করা হয়েছিল। পরবর্তীতে দীর্ঘ সময় ধরে তিনি ও দীপ্র এর বিভিন্ন অংশের পরিবর্ধন করেছেন। এর আগে কোক স্টুডিও বাংলার ‘পাতার বাঁশরী’ গানের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন এই শিল্পী।