তিন মাস পিছাল সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন শুনানি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের করা জামিন আবেদনের শুনানি আরও তিন মাসের জন্য মুলতবি বা স্ট্যান্ড ওভার করেছেন। সোমবার আপিল বিভাগের ১ নম্বর আদালতের কার্যতালিকার ৩৬ নম্বর ক্রমিকে বিষয়টি শুনানির জন্য উঠলে আদালত এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল খালেদ মাহমুদুর রহমান আদনান। অন্যদিকে, আসামিপক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান।