দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাহিদুল ইসলাম অঙ্কনকে অধিনায়ক করে ঘোষিত এই দলে রয়েছেন নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দীপু, জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন, হাসান মুরাদ, নাঈম হাসান, এনামুল হক, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন ও কালাম সিদ্দিকী অলিন।
আগামী ২৩-২৬ আগষ্ট প্রিটোরিয়াতে হবে প্রথম চারদিনের ম্যাচে। এরপর পচেস্ট্রুমে দ্বিতীয় চারদিনের ম্যাচ হবে ৩০ আগষ্ট থেকে ২ সেপ্টেম্বর। দুটি ম্যাচই স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে।
সাদা পোশাকের লড়াই শেষে দুই দল ৫০ ওভারের তিনটি ম্যাচ খেলবে। এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬, ৯ ও ১২ সেপ্টেম্বর। প্রথম ম্যাচটি ব্লুমফন্টেইনে, দ্বিতীয় ম্যাচ কিম্বার্লিতে এবং শেষ ম্যাচটি হবে পচেস্ট্রুমে।

