দীপ্ত টিভিতে প্রচারের অপেক্ষায় থাকা বিশ্বনন্দিত তুর্কি ড্রামা সিরিজ ‘অনন্ত ভালোবাসা’ নিয়ে গত ১৩ই আগস্ট দীপ্ত টিভির প্রাঙ্গণে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শ্রেণিগত বৈষম্যের প্রেক্ষাপটে গড়ে ওঠা এই রোমান্টিক ধারাবাহিকে গভীর ও করুণ প্রেমের গল্প তুলে ধরা হয়েছে।
সিরিজটি আজ থেকে দেখা যাবে শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত ৮:৩০ মিনিটে দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফরমে। দর্শকদের জন্য রোমান্টিক এই ধারাবাহিকটি নিয়মিত সম্প্রচারের সব প্রস্তুতি সম্পন্ন করেছে চ্যানেল কর্তৃপক্ষ।

