দীর্ঘ দুই বছরের বিরতি শেষে আবারও একক কনসার্ট নিয়ে দর্শকদের সামনে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। আগামী ২৫শে সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘অতঃপর অধরা’ শিরোনামে এই আয়োজন অনুষ্ঠিত হবে। বিকাল ৫টা থেকে শুরু হওয়া এই কনসার্টে তিনি গাইবেন তার জনপ্রিয় গান ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’।
গানের পাশাপাশি তার কণ্ঠে নতুন করে জনপ্রিয় হয়ে ওঠা পুরনো দিনের কিছু গানও থাকছে এই আয়োজনে। কনসার্টের ভিআইপি টিকিটের মূল্য ১ হাজার ২০০ টাকা এবং রেগুলার টিকিটের মূল্য ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

