বিজ্ঞাপনের নামে কুপ্রস্তাবের শিকার অভিনেত্রী যুক্তি কাপুর

বলিউডে নিজের ক্যারিয়ার গড়ার শুরুর দিকে কাস্টিং কাউচের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী যুক্তি কাপুর। ২২-২৩ বছর বয়সে এক প্রযোজক তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। এছাড়াও, একটি বিজ্ঞাপনের অডিশনের সময় নিজেকে কাস্টিং ডিরেক্টর পরিচয় দেয়া এক ব্যক্তি তাকে অনৈতিক প্রস্তাব দেন। পরে অবশ্য তিনি জানতে পারেন, ওই ব্যক্তি আসলে একজন ভুয়া কাস্টিং ডিরেক্টর ছিলেন। তবে এসব বাধা জয় করে কোনো গডফাদার ছাড়াই নিজের যোগ্যতায় চলচ্চিত্রে জায়গা করে নিয়েছেন তিনি।