ভারতের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে টলিউড সুপারস্টার জিৎ অভিনীত বায়োগ্রাফিক্যাল অ্যাকশন-ড্রামা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। প্রায় দুই বছর পর বড় পর্দায় ফিরলেন জনপ্রিয় এই অভিনেতা। বিপ্লবী অনন্ত সিংয়ের চরিত্রে জিতের অভিনয় এবং সিনেমায় তার ভিন্নধর্মী ৯টি লুক দর্শকদের মধ্যে মুক্তির আগে থেকেই বেশ কৌতূহল সৃষ্টি করেছিল। বক্স অফিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই ছবিটি ১৮.৪৭ লাখ রুপি আয় করেছে।
Loading more post...

